স্বপ্ন বুনি
-ফারহানা আহাসান
আমি ইচ্ছে ডানা মেলি
আমি প্রজাতির পাখা সাজিয়ে উড়ি
আমি ইচ্ছে মতো স্বপ্ন বুনি।
রক্তে আমার আকাশ ছোঁয়া
ক্লান্তি যেন, কোন অরণ্যের প্রাচীন আদিবাসী।
শব্দহীন অবগাহনে আমি পথ পাড়ে
অপেক্ষায় থাকি নতুন সূর্যের আলোর।


