পৃথিবী জুরে

পৃথিবী জুরে

—ফারহানা আহাসান

পৃথিবীটা জুরে শুধু নিরব হাহাকার

বদ্ধ জলাশয় যেন অন্ধকারে বন্দি আজ

যেখানে সেখানে ধংসের অবিচরণ

অত্যাচারে লিপ্ত নরকের দল

হাহাকার তাই চারিদিকে দুর্বল

কেউনেই জগত সংসারে আজ

চারিদিকে বৈষম্যের সাজ।

কেথাও পাপের অট্টালিকা গড়ে

কোথাওবা বিকৃত মস্তিকের মানুষ নামক

অমানুষ লালসায় ঘুরে।

একে অপরের সুখে হিংসায় জ্বলে

দু:খ্যে পায় হাসি তাদের

তারা মিথ্যাবাদির দলে।

পরনের জামা কাপড় নেই অনেকের গায়ে

অন্যদিকে কেনাকাটার ঢল

বিলাসিতা যেন আজ ফ্যাশান বল!

খাবারের ছড়াছড়ি

তবু কেনার খমতা নাই।

একাকিত্বে মা বসে রয়

তবু দেখার কেউ নেই

যার সব আছে

তবু আরো চাই চাই

পৃথিবীটা জুরে শুধু নিরব হাহাকার

বদ্ধ জলাশয় যেন অন্ধকারে বন্দি আজ

যেখানে সেখানে ধংসের অবিচরণ।