আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস

নাজরিন আরা

আন্তর্জাতিক নারী দিবস, একদিনের উৎসব নয়,

নারীর অধিকার, সম্মান, লেখা হয় ইতিহাসের পাতায়, হয় না কভু ক্ষয়।

বহু যুগের সংগ্রাম, বহু যুগের ক্রন্দন,

নারীর শক্তি, নারীর জয়, ভাঙে ব বন্ধন।

মা, বোন, কন্যা, জননী, রূপে সে অম্লান,

সমাজের ভিত, সংসারের প্রাণ, নারী যে নদীর মত বহমান।

স্বপ্ন দেখে, লড়াই করে, ভাঙে সব বাঁধা,

নারী শক্তি, নারী জাগরণ,নারী নতুন সকালের স্বপ্ন গাঁথা।

আন্তর্জাতিক নারী দিবস, একদিনের নয়,

প্রতিদিনের জয়ধ্বনি, নারীর অধিকারের কথা কয়।

নারী, তুমি শক্তির নাম, তুমি প্রেরণা,

তোমার জয়, সমাজের জয়, নতুন ভোরের সৃচনা।

তুমি মা, তুমি বোন, তুমি কন্যা, তুমি জননী,

তোমার পদধূলি, সমাজের মঙ্গল, তোমার জয়ধ্বনি।

নারী তুমি ভাঙো বন্ধন, তুমি গড়ো সমাজ,

তোমার শক্তি, তোমার জয়, ভাঙে সব অবিচার।

নারী তুমি যা চাও, তাই যেন পাও সেই শ্রেষ্ঠ সম্মান জাগো নারী শক্তি রূপিনী করো কল‍্যান। 

তোমার জয়, সমাজের জয়, নতুন ভোরের আলো।

তুমি মা, তুমি বোন, কন্যা, জননী, দূর হোক যত কালো।

তোমার পদধূলি, সমাজের মঙ্গল, তোমার জয়ধ্বনি।

তুমি বিশ্বময়ী।