Kent Police জানিয়েছে, লন্ডন রোডের Shell petrol station - London Road–এ একটি চিকিৎসাজনিত জরুরি ঘটনার পর এক ব্যক্তি মারা গেছেন।
নূরজাহান শিল্পী
গতকাল (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে Sevenoaks–এর লন্ডন রোডে অবস্থিত ওই পেট্রোল স্টেশনে পুলিশকে ডাকা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় পাঁচটি পুলিশ গাড়ি, তিনটি অ্যাম্বুলেন্স এবং দুটি ফায়ার ইঞ্জিন উপস্থিত ছিল। পেট্রোল স্টেশনটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত।
পুলিশ জানায়, ৬০-এর কোঠায় বয়সী এক ব্যক্তি চিকিৎসাজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক জরুরি সাড়া দেখা গেলেও, প্রাথমিকভাবে এটিকে চিকিৎসাজনিত ঘটনা বলেই মনে করা হচ্ছে।


