কবি ফাহমিদা ইয়াসমিন এর কবিতা সমগ্র-১’ প্রকাশ করেছে চমন প্রকাশ
বাংলাভাষী ডেস্ক
কবি, সাহিত্যিক, সম্পাদক ও গল্পকার বিলেত প্রবাসী ফাহমিদা ইয়াসমিনের সাতটি প্রকাশিত কাব্যগ্রন্থ এক মলাটে প্রকাশ করেছে চমন প্রকাশ। বইটির নাম ‘কবিতা সমগ্র-১’।
বইটির প্রচ্ছদ করেছেন প্রিয় লেখক আইয়ুব আল আমিন। এতে ফাহমিদা ইয়াসমিনের পূর্বে প্রকাশিত সাতটি কাব্যগ্রন্থ একত্রে সংকলিত হয়েছে, যা পাঠকদের জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলা ২০২৬-এ চমন প্রকাশের ৭৮৪ নম্বর স্টলে। কবিতা প্রেমী পাঠকদের জন্য বইটি মেলায় আকর্ষণীয় সংযোজন হয়ে উঠবে বলে প্রকাশনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে

জানানো হয়েছে।


