বাংলাভাষী সম্পাদক ওলিউর রহমান খানের অভিনন্দন
লন্ডন থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাভাষী সম্পাদক ওলিউর রহমান খান
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, যা সঠিক নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সংহতির মাধ্যমে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব। গত কয়েক বছর ধরে উপজেলা সাংবাদিকরা অভিভাবকহীন ও অসংগঠিতভাবে কাজ করছে, ফলে ক্লাবের কার্যক্রম বন্ধ বা অপ্রচলিত ছিল।
ওলিউর রহমান খান আশা প্রকাশ করেন, নব নির্বাচিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবকে পুনরায় তার পুরনো সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনবে। এছাড়া সদস্যদের একত্রিত করে ক্লাবকে আরও সক্রিয়, স্বচ্ছ ও ফলপ্রসূভাবে পরিচালনা করবে। তিনি সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে সফলতা কামনা করেন।


