সিলেটে ধানের শীষে ভোট ৫৬ শতাংশ দাড়ি পাল্লায় ৩৬ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ভোট পড়েছে ১৩ লখ ৪৫ হাজার ৮৪১টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা পেয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৭৯ ভোট যা মোট ভোটের ৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ। আর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর পেয়েছেন ৫ লাখ ১ হাজার ৬০৭ ভোট যা মোট ভোটের ৩৬ শতাংশ। অন্যান্য প্রার্থীরা মিলে ভোট পেয়েছেন মাত্র ৭ দশমিক ৭১ শতাংশ।
সিলেটের এই ৬টি আসনে গড়ে ভোট পড়েছে ৪৮ দশমিক ৫৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে, ৫২ দশমিক ৭৫ শতাংশ, আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেট- ২ আসনে, ৪৪ দশমিক ৫৯ শতাংশ।


