বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা যাচ্ছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বিমানবন্দরে প্রটোকলসহ স্বাগত জানাবেন। এরপর মঙ্গলবার শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সীমা মালহোত্রা।

তার উপস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে সীমা মালহোত্রা বিদায়ী প্রধান উপদেষ্টা এবং নতুন সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

সাক্ষাতে দুই দেশের বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।